কলকাতা মেডিক্যালে করোনা সংক্রমণ অব্যাহত, আক্রান্ত আরও দুই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2020 10:16 AM (IST)

কলকাতা মেডিক্যালে ফের করোনা সংক্রমণ। রিপোর্ট পজিটিভ এল এক চিকিৎসকের। আক্রান্ত আইসোলেশনে থাকা এক রোগীও। মেডিক্যাল সূত্রে খবর, গত ১২ দিনে হাসপাতালের মোট ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।