NCPI News | অধ্যক্ষ Om Birla-এর কাছে উত্তর জমা ২০ NCPI সাংসদের | #abpananda

ABP Ananda  |  24 Nov 2026 07:22 PM (IST)
ABP News

NCPI in News | কেন সাংসদ পদ খারিজ নয়? অভিষেকের করা সেই প্রশ্নের জবাব দেওয়ার আজই শেষ দিন। আজই NCPI সাংসদদের উত্তর দেওয়ার শেষ দিন। এই মর্মে বারংবার NCPI সাংসদদের ডেডলাইন পিছিয়েছেন লোকসভার অধ্যক্ষ। তারপর দেওয়া হয়েছে 'শেষ সুযোগ'। নয়াদিল্লি সূত্রের খবর, অবশেষে অভিষেকের করা সেই প্রশ্নের জবাব দিয়েছেন NCPI সাংসদরা। ২০ জন সাংসদ প্রত্যেকেই আলাদা করে চিঠি দিয়েছেন অধ্যক্ষকে। চিঠিতে ঠিক কী লিখেছেন তাঁরা? জানা গিয়েছে, তাঁরা যে NCPI-তেই রয়েছেন সেই কথা স্পষ্ট করেছেন। পাশাপাশি, কেন তাঁদের সাংসদ পদ খারিজ হবে না, সেই মর্মেও দিয়েছেন যুক্তি।


আরও পড়ুন,


দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদের পর ফের বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)-এ ফিরে এল পঞ্জাবের অন্যতম প্রধান আঞ্চলিক দল শিরোমণি অকালি দল (SAD)। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক আগে জাতীয় রাজনীতিতে এই বড়সড় সমীকরণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরু নানক জয়ন্তীর পুণ্যলগ্নে নতুন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের উপস্থিতিতে এই জোটের কথা ঘোষণা করা হয়।   জোট ঘোষণার মঞ্চ থেকে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি এবং শিরোমণি অকালি দল যৌথভাবে লড়াই করবে এবং রাজ্যে এনডিএ জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন শিরোমণি অকালি দলের পক্ষ থেকেই। এনডিএ-র সবচেয়ে পুরনো শরিক হিসেবে অকালি দলের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে অমিত শাহ বলেন, "অটলজি, আদবানি জি এবং প্রকাশ সিং বাদল সাহেবের আমল থেকেই আমাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। আজ গুরুপূরবের দিনে আমাদের পুরনো সঙ্গী ফিরে আসায় এনডিএ সম্পূর্ণ হলো।" পঞ্জাবকে মাদকমুক্ত করা, দুর্নীতি দমন এবং হিন্দু-শিখ সম্প্রীতি বজায় রাখাই এই জোটের প্রধান লক্ষ্য হবে বলে তিনি জানান। পাশাপাশি, ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পঞ্জাবকে সম্পূর্ণ মাদকমুক্ত করার সময়সীমাও বেঁধে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।   অন্যদিকে, সুখবীর সিং বাদল এই জোটকে পঞ্জাবের শান্তি ও উন্নয়নের স্বার্থে এক 'আবেগপ্রবণ ও ঐতিহাসিক' পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তাঁর কথায়, অতীতে যখনই এই দুই দল একসঙ্গে সরকার গড়েছে, পঞ্জাবে স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থেকেছে। বর্তমান আম আদমি পার্টি (AAP) সরকারের অপশাসন থেকে পঞ্জাবকে বাঁচাতে 'ডবল ইঞ্জিন' সরকারের কোনো বিকল্প নেই বলেও তিনি দাবি করেন। উল্লেখ্য, ২০২০ সালে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছিল অকালি দল। দীর্ঘ ছয় বছর পর তাদের এই ঘরে ফেরায় পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকদল আপ এবং বিরোধী কংগ্রেসের ওপর রাজনৈতিক চাপ বহুগুণ বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।   

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • খবর
  • NCPI News | অধ্যক্ষ Om Birla-এর কাছে উত্তর জমা ২০ NCPI সাংসদের | #abpananda

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন