কলকাতায় ২১ মাসের শিশুর শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ, ভর্তি বেলেঘাটা আইডিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2020 11:18 AM (IST)

করোনা সংক্রমণ নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি ২১ মাস বয়সী এক শিশু। জানা গিয়েছে, ওই শিশুর শরীরে রোগের লক্ষণ বলতে ছিল শুধু কাশি। ইতিমধ্যে শিশুর বাবাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।