৭ টায় বাংলা: সুশান্ত-মৃত্যু তদন্তে মুম্বই পৌঁছল সিবিআই, আলিপুর-হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৪, সঙ্গে অন্য খবর
সুশান্ত-মৃত্যু তদন্তে মুম্বই পৌঁছল সিবিআই। পৃথকভাবে তদন্তের জন্য গঠন করা হয়েছে দুটি আলাদা দল। আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বেসরকারি বিজ্ঞাপন সংস্থার দুই কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। অন্যদিকে হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। সিইএসসি-র উদাসীনতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২।
Tags :
7 Taye Bangla Death By Electrocution ABP Ananda LIVE Corona CBI Abp Ananda Sushant Singh Rajput