৮ অগাস্ট লকডাউন: জেলায় জেলায় চলছে পুলিশের নাকা চেকিং, গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2020 09:48 AM (IST)

দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং বিভিন্ন জায়গায় লকডাউনের কড়াকড়ির ছবি সামনে আসছে। দক্ষিণ ২৪ পরগনায় পুলিশের নাকা চেকিং চলছে। রাস্তায় পুলিশ মোতায়ন আছে। পুরুলিয়াতে বাস স্ট্যান্ড বাস রয়েছে, কিন্তু যাত্রীদের দেখা নেই। পশ্চিম মেদিনীপুরে গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ কর্মীরা।