সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে দক্ষিণ চিন সাগরে জাহাজ থেকে নিখোঁজ কলকাতার বাসিন্দা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jun 2020 08:48 AM (IST)

রাজ্যের এক বাসিন্দা দক্ষিণ চিন সাগরে জাহাজ থেকে নিখোঁজ। ১৭ জুন থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের তরফে বিভিন্ন দফতরে ও সরকারি আধিকারিকদের কাছে আবেদন জানানো হয়েছে। হেলিকপ্টারে নিখোঁজ ব্যক্তিকে খোঁজা হচ্ছে বলে পরিবারকে জানিয়েছে সংশ্লিষ্ট জাহাজ সংস্থা।