রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ, আন্দোলনের হুঁশিয়ারি অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের
কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিল All India Bank Officers' Confederation। আগামী ১৫ ও ১৬ মার্চের ধর্মঘটের পরেও সমস্যার সমাধান না হলে ভোটের আগেই পথে নামতে চলেছে AIBOC।