Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেকের বাবা-মাকে ইডির তলব: সূত্র

নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেকের (Abhishek Banerjee) বাবা-মাকে ইডির তলব: সূত্র। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে ইডির (ED) তলব। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। আগামী সপ্তাহে ২জনকেই সিজিও কমপ্লেক্সে ইডির তলব করেছে বলে সূত্রের খবর। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে একাধিক নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

অভিষেকের বাবা-মাকে তলব: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, আগামী দোসরা ও তেসরা অক্টোবর, দিল্লিতে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। আর সেই কর্মসূচির দ্বিতীয় দিনেই অর্থাৎ, ৩ অক্টোবর, মঙ্গলবার ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।তবে শুধু অভিষেক নন, সূত্রের দাবি, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও ED তলব করেছে। আগামী সপ্তাহে ২ জনকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola