West Bengal Election 2021: 'মোদি জমানায় কী উন্নয়ন হয়েছে? কোথায় রিপোর্ট কার্ড' সুর চড়ালেন অভিষেক

বৃহস্পতিবার পুরুলিয়া থেকে খেলা হবে স্লোগানকে অন্যভাবে হাতিয়ার করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদি। শুক্রবার সুর চড়িয়ে তার জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার পাল্টা আবার সুর চড়িয়েছে বিজেপি। আগামী সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে ভোট। অর্থাৎ খেলা শুরু! তার আগে মুহুর্মুহু চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জে বাংলার মাটি এখন যুদ্ধক্ষেত্র। প্রতিটি সভা থেকেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছে খেলা হবে স্লোগান। গতকাল পুরুলিয়ার সভা থেকে তৃণমূলনেত্রীকে জবাব দিতে, এই স্লোগানকেই অন্যভাবে অস্ত্র করেনন নরেন্দ্র মোদি। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আবার নরেন্দ্র মোদির পাল্টা সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola