বিষধর গোখরোর থেকে সন্তানদের বাঁচাতে সমানে ডেকে যাচ্ছে দুই বিড়াল, রাস্তায় হাঁটছে কচ্ছপ – খবর একঝলকে
সন্তানরা বিপদে পড়লে, বাবা-মা কি আর চুপ করে থাকতে পারে? সামনে দুই বিড়াল ছানা, আর এক হাত দূরত্বে বিষধর গোখরো ফনা তুলে আক্রমণের জন্য তৈরি। সন্তানদের বাঁচাতে সমানে ডেকে যাচ্ছে দুই বিড়াল। শেষমেশ, মালিক এসে সাপের হাত থেকে উদ্ধার করে বিড়াল ছানাদের। এদৃশ্য ধূপগুড়ির ১০ নম্বর ওয়ার্ডের। গোখরোটিকে জঙ্গলে ছেড়ে আসে নেচার অ্যান্ড স্নেকের সদস্যরা।