Israel war : আজ ইজরায়েল-হামাস যুদ্ধের সপ্তম দিন, গ্রাউন্ড জিরো থেকে Exclusive ABP Ananda
ABP Ananda | 13 Oct 2023 11:06 AM (IST)

ABP Ananda LIVE: আজ ইজরায়েল-হামাস যুদ্ধের সপ্তম দিন। জেরুজালেমে পুলিশ স্টেশনের কাছে চলল গোলাগুলি। হামাসের সাড়ে তিন হাজারেরও বেশি ডেরায় হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। ৬ হাজারেরও বেশি বোমাবর্ষণ করা হয়েছে। গাজার বিভিন্ন জায়গায় চলছে টানা বোমাবর্ষণ। আজ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে হামাস। সংঘর্ষে মৃতের সংখ্যা ২৮০০ ছাড়িয়েছে। এরইমধ্যে হামাসের হাতে বন্দি ২৫০ জন পণবন্দিকে উদ্ধার করেছে ইজরায়েল। হামাসের ৬০ জন জঙ্গিকে মেরে পণবন্দিদের উদ্ধার করতে পারল ইজরায়েল। হামাসের বিরুদ্ধে সংঘর্ষে ব্রিটেনের সমর্থন পেয়েছে ইজরায়েল। ইজরায়েলে রয়্যাল নেভির জাহাজ পাঠাবে ব্রিটেন