আইডিয়াজ অফ ইন্ডিয়া ২০২৬ : মুম্বইয়ে শুরু হল আইডিয়াজ অব ইন্ডিয়া, স্বাগত ভাষণ চিফ এডিটর অতিদেব সরকারের

Continues below advertisement

ABP Ananda LIVE | শুরু হল এবিপি নেটওয়ার্কস আইডিয়াজ অব ইন্ডিয়া ২০২৬। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকার। আইডিয়াজ অব ইন্ডিয়া ২০২৬-এ উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। এছাড়া থাকবেন  শ্রেয়া ঘোষাল, শাহরুখ খান, আরমান মালিক, অভিনেতা সুনীল শেঠি। অনুষ্ঠানে স্বাগত ভাষণে চিফ এডিটর অতিদেব সরকার বলেন "আইডিয়াস অফ ইন্ডিয়ার প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত। গত এক বছরে বিশ্ব অনেক যুদ্ধ দেখেছে। যুদ্ধ চলছে অনেক মহাদেশে । আমেরিকা যে ‘শুল্ক-যুদ্ধ’ শুরু করেছিল, তাকে  অবৈধ ঘোষণা করেছএ সে-দেশের সুপ্রিম কোর্ট। ভারত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। গাজায় এখনও যুদ্ধ পরিস্থিতি রয়েছে এবং ইরানের পরিস্থিতি ভালো নয়।"

  

আইডিয়াস অফ ইন্ডিয়ায় ভারতের প্রথম সারির নেতা,নীতিনির্ধারক,উদ্যোক্তপতি,শিল্পী আর সমাজে বদল আনবার চেষ্টা করছেন এমন সমস্ত মানুষেরা এক মঞ্চে আসেন, ভবিষ্যৎ ভারতের রূপরেখা তৈরি করতে। রাজনীতি থেকে অর্থনীতি, শাসননীতি ​​থেকে নতুন কিছু আবিষ্কার, সংস্কৃতি থেকে বিশ্ব কূটনীতি... এই মেগা সামিট একসঙ্গে নিয়ে আসে শক্তিশালী সব পরিকল্পনা, যুক্তি-তর্ক এবং আলোচনার মাধ্যমে উঠে আসা যাবতীয় ভাবনা সব থাকে একই ছাদের তলায়।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola