Nusrat Jahan: ফ্ল্যাট-প্রতারণা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা যশ দাশগুপ্ত

নুসরত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট-প্রতারণা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাঁর দাবি, বসিরহাটের সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ভিত্তিহীন। ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের ফ্ল্যাট কিনেছেন নুসরত, অভিযোগ তুলে ED-র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙকুদেব পণ্ডা। যদিও এ বিষয়ে নুসরতের পাশে দাঁড়িয়েছেন যশ। অন্যদিকে,  ED তাঁকে ডাকবে না বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola