চতুর্থ দফার লকডাউনে ক্লাস্টার জোনে বাড়তি নজর কেন্দ্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2020 09:14 AM (IST)

করোনা রুখতে এবার ক্লাস্টার জোনে বাড়তি নজর দেবে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা হয়েছে গাইডলাইন। বাড়ি বাড়ি গিয়ে নজরদারির নির্দেশ। রাজ্যগুলিকে র্যাপিড রেসপন্স টিম ও মোতায়েনের কথা বলা হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়। পাশাপাশি ৩১শে মে পর্যন্ত বাড়ানো হলো লকডাউনের সময়সীমা। চতুর্থ দফার লকডাউনে কেন্দ্র জোর দেওয়া হয়েছে ক্লাস্টার কনটেনমেন্ট জোন, কন্টেনমেন্ট জোন এবং বাফার জোনে।