কেন্দ্র থেকে কিট এসেছে, পরীক্ষা হচ্ছে না, মৃত্যু নিয়ে খেলা হচ্ছে: দিলীপ ঘোষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2020 01:33 PM (IST)

হতাশা কাটিয়ে আরও নতুন উদ্যমে দেশ এগোবে,বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বলেছেন, আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চলবে। এই এক সপ্তাহ অর্থাৎ ২০ তারিখ অব্দি খুবই জরুরি। এই সময় কোনো ছাড় দেওযা হবে না। কেন্দ্র থেকে ৪২,৫০০ কিট পশ্চিমবঙ্গে এসেছে আর তার মধ্যে ৩০০০ জনের টেস্ট হয়েছে। কতজন আক্রান্ত মুখ্যমন্ত্রী ঠিকঠাক জানাচ্ছেন না, বললেন দিলীপ।