✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Adhir Chowdhury: লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী

ABP Ananda  |  10 Aug 2023 09:54 PM (IST)
ABP News

লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Congress)। 


প্রিভিলেজ কমিটির রিপোর্ট আসা পর্যন্ত সাসপেন্ড অধীর। মূলত লোকসভায় ক্রমাগত বিশৃঙ্খলা তৈরির অভিযোগেই অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে।'ক্ষমা চাইতে বলেছিলাম, কিন্তু রাজি হননি কংগ্রেস সাংসদ', অধীরকে সাসপেন্ড করে সংসদীয় মন্ত্রীকে বললেন অধ্যক্ষ। প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে সদ্য প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। নীরব মোদির প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।


অধীর বলেন, টাকা লুঠ করে নীরব মোদি পালিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার তাঁকে ছুঁতেও পারেনি। আমি ভেবেছিলাম নীরব মোদি ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। মণিপুরের ঘটনা দেখে মনে হচ্ছে নীরব মোদি আমাদের মধ্যেই আছেন। নরেন্দ্র মোদিই 'নীরব' মোদি হয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন। মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিতর্কে মন্তব্য করেছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। আর এবার এদিন পাল্টা কটাক্ষ আসে মোদির তরফে। তবে মোটেই কড়া ভাষায় নয়, বরং কমেডির সুরেই এদিন মোদির নিশায় পড়েন অধীর।


নরেন্দ্র মোদি এদিন বলেন,  'এবার অধীরবাবুকে বলতেই দিল না তাঁর দল।' মোদির সংযোজন,'কংগ্রেস অধীর চৌধুরীকে বারবার অপমান করে, হয়তো কলকাতা থেকে কোনও ফোন এসেছিল। অধীরবাবুর প্রতি আমার পূর্ণ সমবেদনা', বলে বিরোধী জোটকে কটাক্ষ নরেন্দ্র মোদির।

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Adhir Chowdhury: লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.