আজ জম্মু কাশ্মীরে রাজনাথ! পর্যালোচনা করবেন নিরাপত্তা পরিস্থিতি

দুদিনের সফরের দ্বিতীয় দিনে আজ জম্মু কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। রাজনাথের এই সফরের মধ্যেই গতকাল রাতে পুঞ্চে পাকিস্তানের গোলাবর্ষণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকালই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজনাথ। তাঁর অমরনাথ যাওয়ারও কথা আছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola