✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Train accident: ভয়াবহ দুর্ঘটনার পাঁচ দিন পর ট্র্যাকে ফিরছে করমণ্ডল এক্সপ্রেস

ABP Ananda  |  07 Jun 2023 10:25 AM (IST)
ABP News

ভয়াবহ দুর্ঘটনার (Odisha Train Accident) পাঁচ দিন পর ট্র্যাকে ফিরছে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। আজ দুপুরে নির্ধারিত সময় দুপুর ৩টে বেজে২০ মিনিটে হাওড়ার শালিমার থেকে ছাড়বে চেন্নাইগামী ট্রেনটি। এর পাশাপাশি, আজ চেন্নাই থেকে শালিমার পর্যন্ত একটি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। আগামীকাল সকাল ১০টা ৪০-এ ট্রেনটি শালিমার পৌঁছবে। চেন্নাই থেকে ছেড়ে মাঝে বালেশ্বর, খড়গপুর ও সাঁতরাগাছিতে দাঁড়াবে এই স্পেশাল ট্রেন।



 



করমণ্ডল বিপর্যয়ের পর পাঁচ দিন কেটে গেলেও, এখনও দক্ষিণ ভারত অভিমুখে পুরোপুরি স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল ও পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস। পাশাপাশি, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস ঘুরপথে ঝাড়সুগুদা দিয়ে চালানো হচ্ছে।



 



অন্য দিকে, ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যায় ফের সংশোধন করেছে ওড়িশা সরকার। ২৭৫ থেকে বাড়িয়ে এ বার ২৮৮ দেখানো হল। রাজ্যের মুখ্যসচিব পিকে জেনা মঙ্গলবার এই পরিসংখ্যান তুলে ধরেন। জানান, নতুন করে হতাহতের সংখ্যা যাচাই করে দেখা হয়েছে। তাতেই বেড়েছে পরিসংখ্যান। ২৮৮-র মধ্যে এখনও পর্যন্ত ২০৫টি দেহ শনাক্ত করা গিয়েছে বলে জানান তিনি।



তবে এখনও মর্গে ৮৩ দেহ জমা রয়েছে, যেগুলি শনাক্ত করা যায়নি। জেনা বলেন, “সরকারের তরফে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। অনেক ফোনও আসছে। আমরা আশাবাদী যে, বাকি দেহগুলিও শীঘ্রই শনাক্ত করা সম্ভব হবে এবং পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।”

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Train accident: ভয়াবহ দুর্ঘটনার পাঁচ দিন পর ট্র্যাকে ফিরছে করমণ্ডল এক্সপ্রেস

TRENDING VIDEOS

"Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee3 Hour ago

"কীসের উপনির্বাচন? পুরোটাই লুঠ করেছে", বিজেপিকে নিশানা করে বললেন মমতা3 Hour ago

বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'3 Hour ago

প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা4 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.