Ambedkar bridge: সোমবার সকাল ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকছে অম্বেডকর উড়ালপুলের দক্ষিণ লেন

সোমবার সকাল ৬টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকবে অম্বেডকর উড়ালপুলের দক্ষিণ লেন। ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য বন্ধ রাখা হচ্ছে ইএম বাইপাসের উপরে থাকা অম্বেডকর উড়ালপুলের একাংশ। মা উড়ালপুলের দুর্ঘটনার পর থেকেই কলকাতার বিভিন্ন উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। একটি লেন দিয়েই চলছে যান চলাচল। একটি লেন বন্ধ থাকায় যানচলাচলে সমস্যা হচ্ছে রুবি থেকে সায়েন্সসিটি যাওয়ার রাস্তায়। অন্যদিকে, বিশ্বভারতীতে উদযাপন হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি পদযাত্রায় পা মেলান অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়ারা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola