'ভোটের পর মানুষ মমতার ইচ্ছে পূরণ করবেন', মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করেই আক্রমণে অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2020 08:18 AM (IST)

ভার্চুয়াল র্যালি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা অমিত শাহের। আপনি বলছেন বিজেপিকে সামলাতে। বাংলার মানুষ আপনার ইচ্ছাপূরণ করবে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কথার ফুলঝুরি বিজেপির! কটাক্ষ তৃণমূলের। অমিত শাহের অভিযোগ, বাংলা সবদিক দিয়ে পিছিয়ে। জিডিপির কী হাল? খোঁচা তৃণমূলের।