Amit Shah: 'বিকৃত করা হয়েছে ভারতের ইতিহাস, ফের লেখা হলে আটকাবে কে?'' হুঙ্কার অমিত শা-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jun 2022 12:20 PM (IST)
বিকৃত করা হয়েছে ভারতের ইতিহাস। ফের লেখা হলে আটকাবে কে। দিল্লিতে বইয়ের উদ্বোধনে এসে হুঙ্কার অমিত শা-র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ভারতের ইতিহাসে মুঘলরাই শুধু গুরুত্ব পেয়েছে। কিন্তু পাণ্ড্য, চোল, মৌর্য, গুপ্ত এবং অহমের মতো অনেক সাম্রাজ্যের গৌরবময় কাহিনি উপেক্ষিত। একইসঙ্গে অমিত শা বলেন, আমরা এখন স্বাধীন। নিজেদের ইতিহাস নতুন করে লিখতে পারি।