Amit Shah: ভোটচুরি নিয়ে বিরোধীদের অভিযোগের পাল্টা আক্রমণ অমিত শাহের | Gyanesh Kumar | Rahul Gandhi

ABP Ananda LIVE : ভোটচুরি নিয়ে বিরোধীদের অভিযোগের পাল্টা আক্রমণ অমিত শাহের। "ভোটচুরির অভিযোগ তুলে অনুপ্রবেশকারীদের ভোট বাঁচাতে চাইছে। নেতিবাচক রাজনীতি করছেন, ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না। দিল্লিতে আলাদা খেলা চলছে, ভোটচুরির বাহানা করছে। রাহুল গান্ধী ও তাঁর সঙ্গীদের চিনে ফেলেছে দেশবাসী", জ্ঞানেশের পদত্যাগের দাবির মধ্যেই পাল্টা আক্রমণ অমিত শাহের।
আরও খবর...
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল। কোথাও হামলা, কোথাও ভাঙচুর তো কোথাও অগ্নিসংযোগ। আবার কোথাও বই তুলে রাস্তায় ফেলে দেওয়া। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল। পুজোর শেষে সিপিএম দাবি করল গতবারের তুলনায় এবার তাদের বই বিক্রি বেড়েছে দ্বিগুণ। যাদবপুরে যে বুকস্টল ভাঙতে বুলডোজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানে গতবার ৬ লক্ষ টাকার বইবিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লক্ষ টাকা।