নামখানায় ক্ষতির পরিমাণ বুঝতে ড্রোনের সাহায্য নিচ্ছে প্রশাসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2020 06:45 PM (IST)

ঘূর্ণিঝড় উমপুনের তান্ডবে ছারখার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা। বহু জায়গায় গাছ পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে বিপর্যস্ত গোটা এলাকা। অনেক জায়গাতেই এখনও পৌঁছতে পারেনি জেলা প্রশাসন। এই অবস্থায় ড্রোন উড়িয়ে দুর্গত এলাকার পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।