উমপুন: কাটা হয়নি গাছ, অবরুদ্ধ গড়িয়া স্টেশন থেকে ইএমবাইপাস যাওয়ার রাস্তা, পঞ্চসায়র মেন রোড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 May 2020 07:30 PM (IST)

উমপুনের জেরে গড়িয়া থেকে ইএম বাইপাসগামী পঞ্চসায়র মেইন রোড সম্পূর্ণ অবরুদ্ধ। শিকড় থেকে উপড়ে পড়েছে একাধিক বিশালাকার গাছ। পুরসভার পক্ষ থেকে এখনও গাছ সরানোর কাজ শুরু হয়নি। ঝুঁকি নিয়েই রাস্তা চলাচল করছে পঞ্চসায়র এলাকার মানুষ।