উমপুন: ৯৬ ঘণ্টা পরেও নেই বিদ্যুৎ-জল, স্থানীয়দের বিক্ষোভের মধ্যেই শুরু রাজনৈতিক তরজা

উমপুন: এখনও বিভিন্ন এলাকায় নেই বিদ্যুৎ-জল, স্থানীয়দের বিক্ষোভের মধ্যেই রাজনৈতিক তরজা শুরু | জল ও বিদ্যুতের দাবিতে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল বাসিন্দারা। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার বেশ কয়েকটি পাম্পিং স্টেশনে বসানো হল জেনারেটর। যে পাম্পিং স্টেশনগুলিতে জেনারেটর বসানো হয়েছে, তার মধ্যে রয়েছে কসবার সেনহাটি কলোনি, স্বামী বিবেকানন্দ পার্ক, পঞ্চসায়র, যোধপুর পার্ক, পর্ণশ্রী সরকারি আবাসন, ভবনীপুরের জি এস বোস সরণি।
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola