শিকেয় সামাজিক দূরত্ব, উমপুনের দাপটে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে অনেককেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 May 2020 11:21 PM (IST)

উমপুনের জেরে প্রাণ বাঁচাব না সুরক্ষা বিধি মানব, কার্যত এই পরিস্থিতিতেই দিন কাটাচ্ছেন একাধিক মানুষ। ঝড়ের জেরে বিপর্যস্ত টেলিফোন ব্যবস্থা, নেই বিদ্যুৎ। যার জেরে নেই জল, ফ্রিজে রাখা যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ। এমতাবস্থায় সুরক্ষা বিধি শিকেয় তুলে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন একাধিক মানুষ। কোনও কোনও কনটেনমেন্ট জোন ছাড়তেও বাধ্য হচ্ছেন অনেকেই।