উমপুন: ৬ দিন পর বাগদা ব্লকে গাছ কাটার কাজ শুরু ওড়িশা ডিজাস্টার র্যাপিড ফোর্সের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 May 2020 12:24 PM (IST)

ঘূর্ণিঝড়ের ৬ দিন পরও, বিদ্যুৎ বিচ্ছিন্ন উত্তর ২৪ পরগনার বাগদা ব্লক। গাছ কাটার কাজ শুরু করল ওড়িশা থেকে আসা ডিজাস্টার র্যাপিড ফোর্স। গতকাল রাতে বাগদায় পৌঁছায় ২৫ জনের একটি দল। আজ সকালে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছ কেটে বিদ্যুতের তারের ওপর থেকে গাছ সরানোর কাজ শুরু করে তারা।