✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Ananda Sakal IV: 'দুই অঙ্ক পেরোতে হিমসিম খাবে', বিজেপিকে চ্যালেঞ্জ পিকের, পাল্টা আক্রমণ বিজেপিরও

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  22 Dec 2020 12:08 PM (IST)
ABP News

২০১৫ সালের একুশে ডিসেম্বর। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী ও ভোট জিতলে মন্ত্রী করার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ঘটনার পাঁচ বছর পর যেদিন মহাকাশে সব থেকে কাছাকাছি বৃহস্পতি ও শনি, সেদিনই তৃণমূল থেকে সব থেকে দূরে শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব ত্যাগ করে বিধায়ক পদে ইস্তফা দিয়ে ফুল বদল করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তিনি। অন্যদিকে একুশের বিধানসভা ভোটে কত আসন পাবে বিজেপি? এবার এ নিয়েই সরাসরি ট্যুইট-যুদ্ধে জড়ালেন কৈলাস বিজয়বর্গীয় এবং প্রশান্ত কিশোর। ট্যুইটে তৃণমূলের ভোটকুশলী পিকে-র চ্যালেঞ্জ, এবার দু’অঙ্ক পেরোবে না বিজেপি। পাল্টা বিজেপির দাবি, গেরুয়া ঝড়ে উড়ে যাবেন ভোটকুশলী নিজেই। সাম্প্রতিককালে একের পর এক বঙ্গ সফরে এসে ২০০-র বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার ভবিষ্যদ্বাণী করেছেন অমিত শাহ।  প্রশান্ত কিশোর দাবি করেছেন, বিজেপিকে সাহায্যকারী কিছু সংবাদমাধ্যম ফুলিয়ে ফাঁপিয়ে খবর দেখাচ্ছে। কিন্তু, বাস্তবটা হল দু’অঙ্কের সংখ্যা পেরোতেও বিজেপিকে কষ্ট করতে হবে। দয়া করে আমার এই টুইটটি সেভ করে রাখুন। বিজেপি এর থেকে ভাল ফল করলে আমি এই জায়গা ছেড়ে দেব।

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Ananda Sakal IV: 'দুই অঙ্ক পেরোতে হিমসিম খাবে', বিজেপিকে চ্যালেঞ্জ পিকের, পাল্টা আক্রমণ বিজেপিরও

TRENDING VIDEOS

আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?12 Hour ago

আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari13 Hour ago

আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ13 Hour ago

এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |13 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.