Anant Maharaj: গ্রেটার কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে অনড় অনন্ত মহারাজ।

BJP News: কাল বলেছিলেন সংসদের ভিতরে। আজ বললেন সংসদের বাইরে। গ্রেটার কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে অনড় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। যদিও এই দাবি অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। বিজেপি গ্রেটার কোচবিহারের দাবি নিয়ে কখনও উচ্চবাচ্য় না করলেও অনন্ত মহারাজ কিন্তু লোকসভা ভোটের আগেও এ নিয়ে নিজের পুরনো অবস্থান থেকে সরেননি। 'সরকার তো কথা দিয়েছে, লিখিত। PAB-তে বলা আছে। শুধু কথাটা উল্লেখ করা নেই। কিন্তু মৌখিকভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সরকার বলেছে কেন্দ্রশাসিত অঞ্চল করবে গ্রেটার কোচবিহারকে', বললেন অনন্ত মহারাজ। তৎকালীন কোচবিহারকে পশ্চিমবঙ্গ এবং অসমের সঙ্গে যুক্ত করার বিরোধী এই অ্যাসোসিয়েশন। এটা বেআইনি,  অসাংবিধানিক এবং স্থানীয়দের ইচ্ছার বিরুদ্ধে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে কোচবিহারের মানুষের সঙ্গে যে অবিচার করা হয়েছিল সেটা শুধরে নেওয়া হোক। এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola