অনন্তনাগের বিজবেহেরায় সিআরপিএফের ওপর হামলা, ত্রালে সেনার সঙ্গে সংঘর্ষে মৃত ২ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jun 2020 02:06 PM (IST)

অনন্তনাগের বিজবেহেরা শহরে জঙ্গি হামলা। সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। সেনার সঙ্গে চলছে সংঘর্ষ, গুলি বিনিময়। ত্রালে সেনার সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র।