Chaos in Jadavpur University | শুরু হয়নি তদন্ত, তার আগেই কমিটি থেকে সরে দাঁড়ালেন অরুণাশিস গোস্বামী

ABP Ananda  |  27 Aug 2026 03:18 PM (IST)
ABP News

যাদবপুরকাণ্ডে তদন্ত কমিটি গঠন হতেই নয়া বিতর্ক। তদন্ত শুরুর আগেই হোঁচট খেল তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই কমিটির চেয়ারম্যান হিসাবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারকে নিযুক্ত করতে চেয়ে প্রস্তাব দেয় কর্তৃপক্ষ। তবে তা প্রত্যাখ্যান করেন তিনি। সেই মর্মে মেইলও পাঠান। কিন্তু কেন?


প্রাক্তন উপাচার্যের দাবি, ব্যক্তিগত কারণেই কমিটিতে নাম লেখাতে আপত্তি রয়েছে তাঁর। শুভশঙ্কর সরকারের কথায়, "আমার ৭০ বছর বয়স। আমাকে মাঝে মাঝেই বাইরে যেতে হয়, কলকাতার বাইরে। কারণ আমার ছেলে ওখানে থাকে, স্বাভাবিকভাবে এই অবস্থায় পুরো বিষয়টা শুনে, তার ভিত্তিতে একটা লিস্ট বানানো আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি করেছি, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত কারণ।" তবে একা চেয়ারম্যান নন, ইতিমধ্য়েই এই তদন্ত কমিটির সদস্য পদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আরও একজন। শুভঙ্কর সরকারের পর এবার অরুণাশিস গোস্বামী। বর্তমানে তিনি বাবা সাহেব অম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মেইল করে তিনি জানিয়েছেন, "আপাতত এই কাজ সম্ভব নয়। নিজের বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত। তাই এই তদন্ত কমিটির সদস্য পদগ্রহণে আপাতত অপারগ। এই কাজটা দীর্ঘদিনের, চট করে কাজ শেষ করা সম্ভব নয়। তাই বিরত থাকলাম।"

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • খবর
  • Chaos in Jadavpur University | শুরু হয়নি তদন্ত, তার আগেই কমিটি থেকে সরে দাঁড়ালেন অরুণাশিস গোস্বামী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন