Anubrata Mondal । ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে ৪ ঘণ্টার ওপর জিজ্ঞাসাবাদ
abp ananda | 02 Jun 2022 04:41 PM (IST)

ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ। আজ বেলা পৌনে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন বীরভূমের তৃণমূল সভাপতি। গত বছরের ২ মে, ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই মামলাতেই তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এর আগে চারবার সিবিআই হাজিরা এড়ান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। পঞ্চমবারের তলবে এদিন সিবিআই দফতরে হাজির হন অনুব্রত।