PM Narendra Modi: 'উন্নয়ন ও সুশাসনের জয়', মহারাষ্ট্রে বিজেপির জয়ে আর কী বললেন মোদি?

ABP Ananda  |  23 Nov 2024 10:12 PM (IST)
ABP News

Assembly Election: বিধানসভা ভোটে (Maharashtra Assembly Election 2024) রের্কড সংখ্যক আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপির (BJP) নেতৃত্বাধীন মহাযুতি জোট (Mahayuti Alliance)। আর এই ফলাফল প্রকাশ পেতেই মহাযুতি জোটকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে ঐতিহাসিক এই জয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলে উল্লেখ্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minister Narendra Modi)।


শনিবার ফলাফল প্রকাশ পেতে দেখা যায় মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে ২৩৬টি আসনে জয় হয়েছে বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট। অন্যদিকে বিরোধী মহা বিকাশ আগাড়ি জোট পেয়েছে ৪৮টি আসনে। আর অন্যান্যরা পেয়েছে চারটি আসন।


ফলাফল প্রকাশের পরেই নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে মহারাষ্ট্রের মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন যে তাঁদের জোট রাজ্যের উন্নতির জন্য কাজ করবে।


তিনি টুইট করেন, "উন্নয়ন জয়ী হয়েছে। সুশাসন জয়ী হয়েছে। একসঙ্গে আমরা আরও উঁচুতে উঠব। এই জয়ের জন্য মহারাষ্ট্রের বাসিন্দা আমার ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে এনডিএ-এর এই ঐতিহাসিক ফলাফলের জন্য রাজ্যের যুব সম্প্রদায় ও মহিলাদের অভিনন্দন। আমাদের জোটের প্রতি তাঁদের এই স্নেহ ও উষ্ণতা অতুলনীয়। আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে আমাদের জোট মহারাষ্ট্রের উন্নয়নের জন্য আরও কাজ করবে। জয় মহারাষ্ট্র।"

  • হোম
  • ভিডিও
  • খবর
  • PM Narendra Modi: 'উন্নয়ন ও সুশাসনের জয়', মহারাষ্ট্রে বিজেপির জয়ে আর কী বললেন মোদি?

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন