রাষ্ট্রপতি শাসন জারি হলেও মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য এখনও অব্যাহত তৎপরতা

মহারাষ্ট্র রাষ্ট্রপতি শাসন জারিতে রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ শিবসেনা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে উদ্ধব ঠাকরের দল। আজ সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতি শাসন জারি হলেও সরকার গঠনের এখনও অব্যাহত তৎপরতা। গতকাল রাতে মুম্বইয়ের একটি হোটেলে কংগ্রেস সাংসদ আহমেদ পটেলের সঙ্গে সাক্ষাৎ করেন উদ্ধব ঠাকরে। অন্যদিকে এনসিপির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে দাবি বিজেপি শিবিরের। তবে কংগ্রেস নেত্বত্বের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানিয়েছে এনসিপি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola