Ayodhya Ram Mandir: ঘড়ির কাঁটা মেনে গোটা অযোধ্যা শহর সেজে উঠেছে | ABP Ananda LIVE
ABP Ananda | 19 Jan 2024 09:06 PM (IST)

Ayodhya: অযোধ্য়ায় (Ayodhya) রাম মন্দির (Ram Mandir)উদ্বোধনের কাউন্টডাউন শুরু। রামলালার (Ram Lala)প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে চলছে বিশেষ পুজো। আজ হবে অগ্নি উপাসনা, ২১ বৈদিক বিধিতে হবে পুজো। ইতিমধ্য়েই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে, চলছে রামায়ণ পাঠ। উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়াকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য় খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য় বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবে। ঘড়ির কাঁটা মেনে গোটা অযোধ্য শহর সেজে উঠেছে। সকালবেলা যে অযোধ্যাকে দেখা যাচ্ছে বিকালবেলা তার রূপ পরিবর্তন হচ্ছে। রাস্তা থেকে শুরু করে সমস্ত জায়গায় যেমন গাঠ লাগান হচ্ছে একইরকমভাবে এই রাস্তাটিকে বলা হচ্ছে ধর্মপথ। এই রাতস্তার নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নিজেই।