Ayodhya: অযোধ্যার গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে | ABP Ananda LIVE
ABP Ananda | 20 Jan 2024 07:19 PM (IST)

Ram Mandir: আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের (ram Mandir) উদ্বোধন। হাতে মাত্র ১ দিন। সেজে উঠেছে অযোধ্যা (Ayodhya)। গতকালই রামলালাকে নবনির্মিত মন্দিরে নিয়ে আসা হয়েছিল। আজও শাস্ত্রীয় বিধি মেনে চলছে পুজো। কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে। আজ হনুমানগড়িতে প্রচুর মানুষের ভিড়। রামমন্দির বন্ধ থাকায় ভক্তরা হনুমানগড়িতে এসে ভিড় জমাচ্ছেন। গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা একদিকে জোরদার। ABP Ananda Live