✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Ayodhya Road Show: অযোধ্যায় পৌঁছলেন নরেন্দ্র মোদি, তাঁর রোড শো চলাকালীন কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি

ABP Ananda  |  30 Dec 2023 12:30 PM (IST)
ABP News

Ayodhya Narendra Modi Road Show: প্রধানমন্ত্রীর (Narendra Modi)  সফর উপলক্ষ্যে সেজে উঠেছে সরযূ পাড়ে রামের (Ayodhya) শহর। নির্ধারিত সময়ের আগেই আজ সকাল ৯টা ৫০-এ অযোধ্যায় পৌঁছে যান প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। রাম জন্মভূমিতে আজ একগুচ্ছ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। সকাল ১১টায় শুরু হয় ১৪ কিলোমিটার রোড শো। ধর্মপথ থেকে রামপথ রাস্তার দু’ধারে মানুষের ভিড়। রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি হয়। হাত নেড়ে পাল্টা অভিবাদন জানান মোদি। রাস্তার ধারে তৈরি করা হয়েছিল ছোট ছোট মঞ্চ। সেখানে মন্ত্রোচ্চারণ, রামের ভজন গাওয়ার পাশাপাশি  লোকশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। একলক্ষ গীতা বিলি করার কর্মসূচি নেওয়া হয়। অযোধ্যাজুড়ে শ্রীরাম ও মোদির বড় বড় কাটআউট। গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম লেখা পতাকায় ছয়লাপ রাম জন্মভূমি। প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন মুহুর্মুহু শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। ধর্মপথ হয়ে রামপথ ধরে রাম মন্দিরের মূল প্রবেশপথের সামনে দিয়ে গিয়ে হনুমানগড়ি ছুঁয়ে অযোধ্যা ধাম জংশন স্টেশনে শেষ হয় প্রধানমন্ত্রীর রোড শো (PM Narendra Modi Road Show)।

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Ayodhya Road Show: অযোধ্যায় পৌঁছলেন নরেন্দ্র মোদি, তাঁর রোড শো চলাকালীন কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.