লকডাউন বিধি অমান্য করায় বাগুইহাটি এলাকা থেকে গ্রেফতার ১২

লকডাউন বিধি অমান্য করে রাস্তায় বেরোনোয় ১২ জনকে গ্রেফতার করল বাগুইহাটি থানার পুলিশ। ওই এলাকায় লকডাউন কার্যকর করার জন্য রাস্তায় রাস্তায় চলছে পুলিশের টহল। পুলিশ সূত্রে খবর, সকালবেলা বাগুইহাটি, কেষ্টপুর, জোড়া মন্দির এলাকায় কয়েকটি দোকান খোলা ছিল। লোকজনও রাস্তায় বেরিয়েছিলেন। যারা পুলিশকে উপযুক্ত কারণ দেখতে পারেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola