Train Accident : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত সংখ্যা বেড়ে ২৮৮ | ABP Ananda LIVE
ABP Ananda | 06 Jun 2023 10:01 PM (IST)

Odisha Train Accident : বালেশ্বরে (Balasore) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত সংখ্যা বেড়ে ২৮৮। 'বালেশ্বরে ২৮৮ জনের মৃত্যু, শনাক্ত ২০৫জনের দেহ'। এখনও ৮৩জনের দেহ শনাক্ত করা যায়নি, জানালেন ওড়িশার মুখ্যসচিব। কীভাবে দুর্ঘটনা? কীভাবে মেন লাইনে (Main Line) আসা ট্রেন লুপ লাইনে? (Loopline) রিলে রুমের বিপত্তিতেই বিপর্যয়? ভুল না অন্তর্ঘাত? । কার গাফিলতিতে ২৮৮জনের মৃত্যু, হাজারের বেশি আহত?। কার নির্দেশে প্যানেল কন্ট্রোল রুমে পয়েন্ট বদল? । করমণ্ডল এক্সপ্রেস (Coromondel Express) দুর্ঘটনার উত্তরের খোঁজে সিবিআই (CBI)। অভিশপ্ত সন্ধেয় কারা ছিলেন ডিউটিতে? সিবিআইকে তালিকা দিল রেল |