Belur Math Safe Home: করোনা পরিস্থিতিতে কলেজ ক্যাম্পাসে ৫০ শয্যার সেফ হোম চালু করল বেলুড়মঠ

মঙ্গলবার বেলুড়মঠে চালু হল ৫০ বেডের সেফ হোম। বেলুড় শিল্প মন্দির পলিটেকনিক ক্যাম্পাসে ছয় মাসের জন্য এই সেফ হোম চালু হয়েছে। ক্লাসরুম, প্রার্থনা গৃহ ও সেমিনার হলকে এই কাজে ব্যবহার করা হয়েছে। মূলত উপসর্গহীন বা মৃদু উপসর্গ যুক্ত করোনা রোগীদের বেলুড়মঠের এই সেফ হোমে থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে। হোম আইসোলেশনে থাকা রোগীদের বাড়িতে থাকার অসুবিধা থাকলে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola