মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাসে মৃত্যু ২ জনের

ফের মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাসে মৃত্যু। ১৫ বছরের তমান্না ফিরদৌস বহরমপুরের ডাবকই গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, দিনকয়েক আগে জ্বর হয় দশম শ্রেণির ওই ছাত্রীর। ব্লক হাসপাতালে চিকিত্সা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, গতকাল ওই ছাত্রীকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই মৃত্যু হয় ওই ছাত্রীর। হাসপাতালের ডেথ সার্টিফিকেটে স্ক্রাব টাইফাসের জীবাণুর উল্লেখ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola