স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে ‘প্রতারণা’, বীরভূমে গ্রেফতার মণিরুল ইসলামের দাদা সহ ২
বীরভূমের লাভপুরে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা মণিরুল ইসলামের দাদা সহ ২। পুলিশ সূত্রে খবর, বছর তিনেক আগে স্থানীয় একটি স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ওঠে লাভপুরের বিধায়ক তথা বর্তমানে বিজেপি নেতা মণিরুল ইসলাম, তাঁর দাদা নুরুল ইসলাম ও মণিরুলের ডান হাত আনারুল মণ্ডলের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল বোলপুর ও লাভপুর থেকে মণিরুলের দাদা ও আনারুলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের খাতায় ফেরার মণিরুল ইসলাম।
Tags :
BJP Leader Monirul Islam Monirul Islams Elder Brother Arrested Monirul Islam Labhpur Cheating Case Abp Ananda Birbhum