শান্তিপুরে কার্তিক পুজোর বিসর্জনে তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায়, আক্রান্ত ৩ পরিবেশ কর্মী

কার্তিক পুজোর বিসর্জনে তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায়, আক্রান্ত ৩ পরিবেশ কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের কাশ্যপ পাড়া এলাকায়। অভিযোগ, গতকাল রাতে স্থানীয় একটি পরিবারের কার্তিক পুজোর বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে মাইক বাজছিল। প্রতিবাদ করেন তিন পরিবেশ কর্মী অনুপম সাহা, প্রদ্যোৎ মহলদার ও সঞ্জিত কাষ্ঠ। তার জেরে তিনজনকে মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের মধ্যে একজন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনার কথা জানিয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola