আইনজীবী ছেলের কাছে টিউশন পড়ে উচ্চ মাধ্যমিক পাস মা, ভর্তি হবেন কলেজে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2020 10:35 AM (IST)

বাহান্নতে বাজিমাৎ। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেন গৃহবধূ। উত্তর ২৪ পরগনার খড়দা রহড়া রামকৃষ্ণপল্লির গঙ্গোপাধ্যায় বাড়িতে খুশির হাওয়া। মনের মধ্যে জেগে ছিলে ইচ্ছেটা, স্বপ্নটা। তাই আইনজীবী ছেলের কাছে শুরু হয়েছিল মায়ের পড়াশোনা। এতদিন পর স্বপ্ন পূরণ। ৫২-তে উচ্চ মাধ্যমিকে সফল গৃহবধূ। এবার লক্ষ্য উচ্চশিক্ষা।