মালদা: মাদক নেওয়ার প্রতিবাদ করায় 'খুন' নবম শ্রেণির ছাত্র!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Sep 2020 05:18 PM (IST)

মালদার মোথাবাড়িতে নবম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু। মাদক নেওয়ার প্রতিবাদ করায় খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। মাদক নেওয়ার প্রতিবাদ করায় কয়েকদিন আগে বচসার সূত্রপাত। তা নিয়ে কয়েকদিন আগে ডাকা হয়েছিল সালিশি সভা। সালিশি সভার পর থেকেই নিখোঁজ ছিল ছাত্র। স্থানীয় ২ যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের।