'পার্টি থেকে করে খাচ্ছেন, কর্মীদের বঞ্চিত করছেন, কর্মীরা ঘাড় ধাক্কা দিয়ে বার করবেন,' বিস্ফোরক বেচারাম মান্না
উদয়ন গুহর পর এবার বেফাঁস বেচারাম মান্না। দলেরই একাংশকে নিশানা হরিপালের তৃণমূল বিধায়কের। 'পার্টি থেকে করে খাচ্ছেন আর কর্মীদের বঞ্চিত করছেন। প্রয়োজনে কর্মীরা তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করবেন।' এমন বেফাঁস মন্তব্যই দলীয় কর্মিসভায় এদিন করেছেন বেচারাম মান্না।