চিনা সামগ্রী ভেঙে আগ্রাসনের প্রতিবাদ, মোমবাতি জ্বেলে শহিদদের প্রতি শ্রদ্ধা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2020 05:23 PM (IST)

লাদাখে চিনা আগ্রাসনের প্রতিবাদে বিধাননগরে বিজেপির মিছিল। চিনা সামগ্রী বয়কটের ডাক। চিনা কনসুলেটের সামনে মোমবাতি জ্বালিয়ে মৌন বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলে চিনা সামগ্রী বর্জনের ডাক দিয়ে পথে নামে বিজেপি। প্রতিবাদ মিছিলের মাধ্যমে চিনা সামগ্রী বয়কট করার অনুরোধ করেন সমর্থকরা।