পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্প তালুকে কাজ দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, কাজ না পেয়ে বিক্ষোভ
কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। কাজ না পেয়ে বিক্ষোভ। পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্প তালুকের ঘটনা। জড়াল কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্যর নাম। সবটাই ভিত্তিহীন। পাল্টা দাবি অভিযুক্তের। নেপথ্যে তৃণমূলের কোন্দল। অনুমান রাজনৈতিক মহলের।