Agnimitra Paul: দামোদরের ওপর স্থায়ী সেতুর দাবি, একদিনের প্রতীকী আন্দোলনে অগ্নিমিত্রা।Bangla News
দামোদরের ওপর স্থায়ী সেতুর দাবিতে একদিনের প্রতীকী আন্দোলন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। সঙ্গে ছিলেন বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। আজ সকাল ৮টা থেকে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধেনুয়া গ্রাম সংলগ্ন দামোদরের বাঁশের সেতুর সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপির দুই বিধায়ক। অগ্নিমিত্রা পালের দাবি, আসানসোল ও বাঁকুড়ার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে দামোদরের বাঁশের সেতু দিয়ে যাতায়াত করছে। স্থায়ী সেতু না হওয়ার জন্য রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি (BJP) বিধায়ক। তৃণমূলের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
TMC BJP Bridge ABP Ananda Asansol Bankura ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Agnimitra Paul এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Permanent Bridge