বোর্ড নেই আলিপুরদয়ার পুরসভায়, শিকেয় পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2019 08:00 AM (IST)

এক বছরেরও বেশি সময় ধরে বোর্ড নেই আলিপুরদয়ার পুরসভার। অভিযোগ, তার ফলে শিকেয় উঠেছে পরিষেবা। আবর্জনায় ঢেকেছে শহর। হারার ভয়ে ভোট করাচ্ছে না তৃণমূল, কটাক্ষ বিরোধীদের। আমল দিতে নারাজ শাসক দল।